ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

এবার ৩ কোটি ডলার ঋণ পাচ্ছেন পোশাক রপ্তানিকারকরা

আকাশ জাতীয় ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারক ও বস্ত্র শিল্প মালিকদের জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিজিএমইএ এবং বিটিএমএর সদস্যরা এই তহবিল থেকে সর্বোচ্চ ৩ কোটি ডলার ঋণ নিতে পারবেন। আগামী ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এত দিন এই সীমা ছিল আড়াই কোটি ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বিজিএমইএ, বিটিএমইএ সদস্যরা ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, ওষুধসহ বিভিন্ন খাতের রপ্তানিকারকরা এই তহবিল থেকে ঋণ সুবিধা পেয়ে থাকে।

প্রসঙ্গত যে, রপ্তানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে মাত্র তিন কোটি ডলার দিয়ে ইডিএফের যাত্রা শুরু হয়। দফায় দফায় বাড়িয়ে এই তহবিলের পরিমাণ এখন ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সর্বশেষ গত ৭ এপ্রিল ইডিএফের আকার ৩৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলারে উন্নীত করা হয়। শুধু তহবিলের আকারে নয়, এ তহবিলের সুদের হারও কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ১ এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

এবার ৩ কোটি ডলার ঋণ পাচ্ছেন পোশাক রপ্তানিকারকরা

আপডেট সময় ০৪:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০