ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

গাজীপুরে করোনায় আরও ১১ পোশাকশ্রমিক আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটির একই কারখানার ছয় শ্রমিকসহ আরও ১১ জন পোশাক কারখানার শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৭ জন পোশাকশ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৪ মে প্রাপ্ত সর্বশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় ১১ জন পোশাক শ্রমিকের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর মহানগরে নয়জন এবং কালিয়াকৈর উপজেলায় দুইজন রয়েছেন। এর আগে জেলায় ১৬ জন পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নতুন করে আক্রান্ত পোশাক শ্রমিকদের মধ্যে কাশিমপুর থানার নয়াপাড়ার একই কারখানার ছয়জন, কোনাবাড়ি থানার আমবাগ এলাকার একজন, বাসন থানার ইসলামপুরের নাওজোড়ের একজন ও নলজানির একজন এবং কালিয়াকৈর উপজেলার দুইজন রয়েছেন। তারা প্রত্যেকে নিজ নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

গাজীপুরে করোনায় আরও ১১ পোশাকশ্রমিক আক্রান্ত

আপডেট সময় ০৯:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০