ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা না মেনে চলছে গণপরিবহন, আটকালেন ম্যাজিস্ট্রেট

আকাশ জাতীয় ডেস্ক: 

নগরে সরকারি নিষেধাজ্ঞা না মেনে সড়কে গণপরিবহন চালানোর দায়ে চালক-মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) নগরের সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, সিটি গেইট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট কার, মাইক্রোবাস, টেম্পোকে গণপরিবহনে পরিণত করে যাত্রী পরিবহনের দায়ে ৬ জন চালক-মালিককে ৫ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‘গণপরিবহনে বলবৎ নিষেধাজ্ঞা অমান্য করে এসব যানবাহনে জনসাধারণের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্তে আনা-নেওয়া হচ্ছিলো বলে চালকরা জানিয়েছেন।’

তিনি বলেন, কর্নেলহাট বাজারে কাপড়ের দোকানগুলোতে অভিযানের সময় দোকানিদের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণে শৈথিল্য দেখা যায়। ক্রেতাদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অসচেতনতা পরিলক্ষিত হয়।

‘দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দুই দোকান মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

অভিযানে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কর্নেলহাট বাজারে দুইজন ফল বিক্রেতাকে দোকানে মূল্য তালিকা না রখার দায়ে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিষেধাজ্ঞা না মেনে চলছে গণপরিবহন, আটকালেন ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ১১:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০