ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুন্সীগঞ্জের এডিএম শোয়েব করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস শোয়েব করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ইতিমধ্যে করোনা মোকাবেলায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণসহ নানা কাজে বিশেষ ভূমিকা রেখেছেন।

তিনি ১১ মে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিলেন। ১২ মে তার নমুনা ‘নিপসম’ ল্যাবে পৌঁছায়। বুধবার দুপুরে রিপোর্ট পেয়ে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন।

শহরের সরকারি বাসভবনে তিনি আইসোলেশনে রয়েছেন।কিছু উপসর্গ থাকলেও তিনি সুস্থ আছেন বলে জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব করোনা মোকবেলায় মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, জেলাবাসীকে ঘরে রাখার প্রাণপণ চেষ্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জেলা ম্যাজিস্ট্রেটের দেয়া নানা দায়িত্ব যত্নের সঙ্গে পালন করে আসছিলেন।

এ ছাড়া জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন তথ্য প্রেস নোটে পাঠানোর ব্যাপারেও তার অবদান রয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে অবদান রাখতে গিয়ে তিনি নিজেও সংক্রমিত হলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জের এডিএম শোয়েব করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৫:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০