ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিন্দুকদের জন্য টেলর সুইফটের নতুন গান

অাকাশ বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন আড়ালে থাকার পর নতুন গান নিয়ে সামনে এলেন টেলর সুইফট। তাঁর নতুন গান ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’। এই গানের প্রতিটি কথা টেলরের নিন্দুকদের উদ্দেশে। কান্ট্রি ঘরানা থেকে বেরিয়ে নিজের গানকে এবার নতুন মোড়কে তুলে ধরেছেন তিনি।

গতকাল শুক্রবার টেলর সুইফটের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় তাঁর নতুন গানের ‘লিরিক্যাল ভিডিও’। এই গান মুক্তির আগে গ্র্যামিজয়ী সুইফট ছয় মাস ছিলেন আড়ালে। গানটি ইউটিউবে প্রকাশের পরপরই সুইফট-ভক্তরা এর ব্যবচ্ছেদে বসে পড়েন। অনেকে বলেন, গানটি সুইফট গেয়েছেন তাঁর চিরশত্রু কানিয়া ওয়েস্টের উদ্দেশে, কেউ বলছে গানটি কেটি পেরির জন্য গাওয়া। কিন্তু মোটকথা, গানের প্রতিটি কথায় টেলর তাঁর মনের সব তেতো স্মৃতি ওগরে দিয়েছেন। একটি লাইনে এও বলেছেন, ‘পুরোনো টেলরের সঙ্গে কথা বলতে চাও? তাকে আর পাবে না। সে মরে গেছে।’ এমন কথায় টেলর আলোচনা তুলে দিয়েছেন শ্রোতা মহলে।

”লুক হোয়াট ইউ মেড মি ডু” গানটি সুইফটের নতুন অ্যালবাম রেপুটেশন-এ থাকবে। এটি সুইফটের ৬ নম্বর স্টুডিও অ্যালবাম। ১০ নভেম্বর মুক্তি পাবে রেপুটেশন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

নিন্দুকদের জন্য টেলর সুইফটের নতুন গান

আপডেট সময় ১২:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭