ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যু, কুমিল্লায় দাফন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোকাদ্দাস হোসেনকে তার পৈত্রিক বাড়ি কুমিল্লার হোমনায় দাফন করা হয়েছে। তিনি হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ডুমুরিয়া সরকার বাড়ির ডা. সুলতান মিয়ার তৃতীয় ছেলে।

তার বড় ভাই মোজাম্মেল হক জানান, তার লিভার, কিডনি, হার্ট এবং অ্যাজমার সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা করোনা সন্দেহ করেছিলেন। সোমবার রাত আড়াইটার সময় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। কিন্তু কোভিড রিপোর্ট পাওয়া যায়নি এখনো।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ভাই ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার কোনো সন্তান ছিল না। তার গ্রামের বাড়ি ডুমুরিয়ায় জানাযা শেষে মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।

করোনা দাফন কাফন বিশেষ টিমের সঙ্গে সহায়তা করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হোমনা সদর পূর্ব পাড়ার মো. মনিরুজ্জামান টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, লিভার, কিডনি, হার্ট, অ্যাজমার সমস্যা নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। ডাক্তাররা করোনা সন্দেহ করায় প্রশাসনিকভাবেই নিয়ম অনুযায়ী বিশেষ টিমের মাধ্যমে তাকে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যু, কুমিল্লায় দাফন

আপডেট সময় ০১:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০