ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাকালে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় অর্থকষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন শুরু থেকেই করোনায় ক্ষতিগ্রস্ত এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কখনো দলীয় উদ্যোগে কখনো বা আবার ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করছেন। সেই ধারাবাহিকতায় এবার সাড়ে তিনশ পরিবারকে খাবার দিলেন তিনি।

সোমবার (মে ১৮) রুবেল তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ।দ্বিতীয়বারের মতো বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি।ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।’

শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন রুবেল। এর আগে মিরপুরে দুস্থ মানুষদের খাবার দিয়েছেন তিনি। নিজ জেলা বাগেরহাটে প্রায় ৪০০ পরিবারকে খাবার দেওয়ার পাশাপাশি ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছেন।

গত মাসে রুবেলের পাঠানো সেই থার্মোমিটারগুলো বাগেরহাট প্রশাসন বিতরণ করেছে। এছাড়া নিজ বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেও উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দশকে আবাসন খাতে আস্থার নাম এসইএল

এবার ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন রুবেল

আপডেট সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০