ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিলামে মুশফিকের ব্যাটের দাম ৪১ লাখ ছাড়িয়েছে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিলামে মুশফিকের ব্যাটের দাম ইতোমধ্যেই ৪১ লাখ ছাড়িয়ে গেছে। ব্যাটটির ভিত্তিমূল্য ছিলো ৬ লাখ টাকা।

নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে গত শনিবার রাতে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে, সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ পর্যন্ত ৫৩ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে, ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা।

নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার বলেন, ‘যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তি অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দেব।’

আগামী ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০টায় নিলাম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এস এস’ ব্যাট দিয়ে অপরাজিত ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি।

সম্প্রতি নিলামে উঠেছিলো সাকিব আল হাসানের ব্যাটও। যে ব্যাট দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দশকে আবাসন খাতে আস্থার নাম এসইএল

নিলামে মুশফিকের ব্যাটের দাম ৪১ লাখ ছাড়িয়েছে

আপডেট সময় ০৯:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০