ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

সলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১১ মে) রাত ৮টার পর রাজধানীর ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে যান মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

দেশের প্রবীণ রাজনীতিবীদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নিজামীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

এদিকে বাংলাদেশ ন্যাপের অপর অংশের সভাপতি এমএন শাওন সাদেকী আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

এছাড়াও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা শোক জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী আর নেই

আপডেট সময় ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০