ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

কিশোরগঞ্জে ভয়াবহ সংঘর্ষে পথচারী নিহত, ৩০ বসতঘরে অগ্নিসংযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের লতিবপুরে দুই পক্ষের প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নূরুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।এসময় অন্তত ৩০টি বসতঘরে ব্যাপক হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রবিবার বিকেলে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর শ্রীমন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়।

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি করে। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পুলিশ জানায়, শ্রীমন্তপুর গ্রামের রইছ মেম্বারের সাথে একই এলাকার পারভেজের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে রবিবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিকেলে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় একই এলাকার নূরুল ইসলাম নামে এক পথচারী।

এক পর্যায়ে গ্রামের মাইকে নূরুল ইসলাম মারা গেছে বলে ঘোষণা দেয়া হলে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নূরুল ইসলামকে নিজেদের লোক দাবি করে গ্রামের একটি পক্ষ শ্রীমন্তপুর এলাকায় অন্তত ৩০টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক হোসেন জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ, তাড়াইল ও ময়মনসিংহের নান্দাইল থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পর কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

কিশোরগঞ্জে ভয়াবহ সংঘর্ষে পথচারী নিহত, ৩০ বসতঘরে অগ্নিসংযোগ

আপডেট সময় ১১:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০