ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিল্পখাতের প্রণোদনার অর্থ খেলাপিরাও পাবেন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে শিল্পখাতের জন্য সরকার ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে উৎপাদন শুরু করার জন্য ঋণ পাবেন ঋণ খেলাপি প্রতিষ্ঠানও।

রোববার (১০ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারী করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রাপ্তির যোগ্যতা হিসেবে ঋণ/বিনিয়োগ গ্রহীতার জন্য বাংলাদেশ ব্যাংক প্রণীত ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেমের (আইসিআরআরএস) শর্ত শিথিল করায় খেলাপি গ্রহীতারাও প্রণোদনা তহবিল থেকে ঋণ পাবেন।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ব্যাংক কর্তৃক আইসিআরআরএস এর মাধ্যমে গ্রাহকের রেটিং কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ গ্রহীতা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে আইসিআরআরএস এর কাজ সম্পাদন করা সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে।

বর্ণিত অবস্থায় শিল্প/সার্ভিস সেক্টরের আওতায় তাদের সার্ভিস/উৎপাদন কার্যক্রম পুনরায় দ্রুত চালু করার লক্ষ্যে শুধুমাত্র আলোচ্য প্যাকেজের আওতায় ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের ক্ষেত্রে আইসিআরআরএস অনুযায়ী রেটিং কার্যক্রম সম্পন্ন না করেও ব্যাংক ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারবে। তবে, প্রতিটি ব্যাংক বিদ্যমান নিজস্ব নীতিমালার আওতায় ঋণ ঝুঁকি বিশ্লেষণপূর্বক ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রাহক নির্বাচন করবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিল্পখাতের প্রণোদনার অর্থ খেলাপিরাও পাবেন

আপডেট সময় ১০:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০