ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ২ জন, মুকসুদপুর উপজেলায় ১ জন ও ১ জন পুলিশ সদস্য ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এই ৬ জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুরে একজন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জনই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন।

করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, এক দিনে ৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় গোটা জেলায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা শনাক্ত

আপডেট সময় ১০:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০