ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন জেলা ফেরত পোশাক শ্রমিকদের কোয়ারেন্টাইন নিশ্চিতে চিঠি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত পোশাক শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে জেলা প্রশাসনের মাধ্যমে জেলার গার্মেন্টস কর্মীদের নামের তালিকা তৈরি করতে হবে। এতে ঠিকানা ও যোগাযোগ নম্বর রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সিভিল সার্জনকে এ ব্যাপারে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়,ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা থেকে ফেরত গার্মেন্টস কর্মীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

এখন পর্যন্ত করোনা সংক্রমণের দিক থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই এই তিন জেলা থেকে কেউ অন্য কোনো জেলায় গেলে তাকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন জেলা ফেরত পোশাক শ্রমিকদের কোয়ারেন্টাইন নিশ্চিতে চিঠি

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০