ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা আক্রান্তের খবর শুনে পালাল রাজমিস্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নিজের করোনা আক্রান্তের খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরে একজন রাজমিস্ত্রি। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাকসুদা খানম বলেন, ‘সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ও এক রাজমিস্ত্রির করোনায় আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়। আক্রান্ত রাজমিস্ত্রি লালমনিরহাট জেলার বাসিন্দা।’

তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। পরে রাজমিস্ত্রির ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, পরিচ্ছন্নকর্মীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো সাত জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা আক্রান্তের খবর শুনে পালাল রাজমিস্ত্রী

আপডেট সময় ০১:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০