ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়: রেজাউল

আকাশ জাতীয় ডেস্ক:  

চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়। পেছনে কথা বলার লোক সমাজে অনেকেই আছে। কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মানুষ কম। অনেকের অর্থবিত্ত আছে অথচ মানুষকে সাহায্য করার মন নেই।

পূর্ব ষোলশহর কামাল-নুরুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতে যারা প্রতিবেশীর সাহায্যার্থে এগিয়ে এসেছে তারা আমাদের সমাজে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে আজীবন। রমজান মাসে ধর্ম পালনের ক্ষেত্রে নগরবাসীকে তিনি রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাবেদুর রহমান কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল আলম, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল।

উপস্থিত ছিলেন আশরাফুল গনি চৌধুরী, এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুশফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়: রেজাউল

আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০