ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ইউপি মেম্বার নিজে গৃহবধূকে ধর্ষণ করে আরও ৫ সহযোগীকে দিয়ে ধর্ষণ করান

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়াকে (৪২) মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে মুরাদনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও ডুমুরিয়া গ্রামের মৃত জায়েদ প্রধানের ছেলে। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ ৬ ধর্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ২০১৯ সালের ১৪ নভেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যায়। স্বামীকে ছাড়িয়ে আনতে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়ার সাথে যোগাযোগ করে ওই গৃহবধূ। মেম্বার সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তার বড় ধরণের ক্ষতি হবে এমন হুমকিতে গৃহবধূ বিষয়টি চাপা রাখে।

কয়েকদিন পর ঘটনাটি জড়িয়ে মেম্বারের আরো ৫ সহযোগী তাকে টেপে ফেলে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা বিভিন্ন ভাবে তার কাছ থেকে বিষয়টি জানতে চাইলে সে ধর্ষকদের ভয়ে নাম প্রকাশ করেনি। সাড়ে ৩ মাস পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসলে স্বামীর নিকট সবকিছু খুলে বলে ঘটনার শিকার ওই গৃহবধূ।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি জেলে থাকা অবস্থায় আমাকে ছাড়িয়ে আনতে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়ে ভোলা মেম্বার কৌশলে আমার স্ত্রীকে ধর্ষণ করে। মেম্বারের ঘটনাটিকে পুঁজি করে তার আরো ৫ সহযোগী আমার স্ত্রীকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পরে। আমি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসে আমার স্ত্রীর কাছ থেকে এসব ঘটনা জানতে পারি।

এ বিষয়ে মেম্বারের সাথে কথা বললে বিষয়টি তিনি ধামাচাপা দিতে বলেন, অন্যথায় আমাদেরকে গ্রামছাড়া করবেন বলে হুমকি দেয়। গত দু’মাস যাবত বিভিন্ন মহল বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে আমাকে চাপে রাখে। অবশেষে গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়ে গেলে নিরুপায় হয়ে জীবনের পরোয়া না করে এ নারকীয় ঘটনার সঠিক বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ রবিবার সন্ধ্যায় নাগেরকান্দি চৌরাস্তা থেকে ওই মেম্বারকে গ্রেপ্তার করেছে।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেম্বার নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়াকে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি। উক্ত ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটি ৫ মাসে গর্ভবতী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

ইউপি মেম্বার নিজে গৃহবধূকে ধর্ষণ করে আরও ৫ সহযোগীকে দিয়ে ধর্ষণ করান

আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০