ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ঘরে ঢুকতে দেননি স্ত্রী-সন্তান, উপসর্গ নিয়ে বোনের বাড়িতে মৃত্যু!

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের উপসর্গ থাকায় স্ত্রী-সন্তান ঘরে ঢুকতে দেননি। তাই আশ্রয় নেন বোনের বাড়িতে। অঃপর সেখানেই মৃত্যু হয় গার্মেন্টস কর্মীর!

তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুদাফর্দি গ্রামের নজরুল ইসলাম (৫৫)। মৃত্যু হয় একই উপজেলার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে। বুধবার বিকালে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার মিরপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন নজরুল ইসলাম। গত ৩ দিন আগে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। শরীরে উপসর্গ থাকায় নিজের স্ত্রী ও সন্তানেরা বাড়িতে জায়গা না দিয়ে ঢাকায় চলে যেতে বলে। তখন রাত গভীর। নজরুল নিরুপায় হয়ে বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেন। ৬ মে স্বাস্থ্যের অবনতি হলে বিষয়টি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করা হয়। চিকিৎকরা সেখানে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন জানান, তার স্বাস্থ্যের অবনতি হলে রেপিড রেসপন্সটিম পাঠাই। এর মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। আত্মীয় স্বজন বা অন্য কেউ আগে তার সম্পর্কে আমাদেরকে জানালো না। আরও দুঃখজনক হল স্ত্রী ও নিজ সন্তানরা তাকে নিজ বাড়িতে ঢুকতে দিল না। দাউদকান্দিবাসীকে বলব, এই করোনাভাইরাস দুনিয়াতেই হাশরের মাঠে কি হবে তা দেখিয়ে দিচ্ছে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দয়া করে ঘরে থাকুন। নতুবা কালকে এমন মৃত্যু আপনারও হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

ঘরে ঢুকতে দেননি স্ত্রী-সন্তান, উপসর্গ নিয়ে বোনের বাড়িতে মৃত্যু!

আপডেট সময় ০৯:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০