ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি মাসে প্রচণ্ড গরমের পূর্বাভাস, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এ মাসেই তীব্র বজ্রঝড়ের শঙ্কাও রয়েছে।

দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সরকারের এ বিভাগটি জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩দিন মাঝারি/তীব্র বজ্রঝড় ( কালবৈশাখী) ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হবে।

অন্যদিকে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর অবস্থা মে মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র প্রধান নদ-নদীর সমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ কাল ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চলতি মাসে প্রচণ্ড গরমের পূর্বাভাস, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি

আপডেট সময় ১১:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০