ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যবসা-বাণিজ্য শুরু করলে মানতে হবে ৪ শর্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি-বেসরকারি অফিসের ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও আগামী ১০ মে থেকে খুলছে হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল। তবে ব্যবসা-বাণিজ্য শুরু করতে চারটি শর্ত জুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি এফবিসিসিআইয়ের সভাপতি, দেশের সব বাণিজ্য সংগঠন ও চেম্বারের সভাপতি এবং চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে-

১. দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে।

২. দোকানপাট ও শপিং মলে কেনাবেচার সময় পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিত করতে হবে।

৩. প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়াসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।

৪. শপিংমলে আগত;যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ১৬ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) সাধারণ ছুটি বৃদ্ধি /জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/ সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রমজান ও ঈদুল ফিতরকে বিবেচনায় রেখে সরকার সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য শুরু করলে মানতে হবে ৪ শর্ত

আপডেট সময় ০৮:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০