ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

শপিংমল বন্ধই থাকতে পারে

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশব্যাপী চলমান লকডাউন খোলার ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। একই সাথে ঈদে শপিংমল-দোকানপাট বন্ধ রাখা হবে কি-না, সে ব্যাপারেও কমিটি সরকারকে পরামর্শ দেবে। দেশের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সভায় কমিটির সদস্যরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস টেস্টিং সুবিধা বৃদ্ধি, চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহারে সতর্কতা অবলম্বন, মা ও শিশুদের আলাদা চিকিৎসা সেবা বজায় রাখা, সরকারি ও বেসরকারি হাসপাতালে মন্ত্রণালয় থেকে সমন্বয় বৃদ্ধি করাসহ নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ নন-কোভিড রোগীদের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকারকে পরামর্শ দেন। নন-কোভিড হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, টেস্টিংয়ে বেশি সময় নষ্ট না করার পরামর্শও দেন তিনি। ডা. শহীদুল্লাহ জানান, আক্রান্ত ব্যক্তির প্রথম টেস্টিংয়ে ফলাফল নেগেটিভ এলে তাকে দ্বিতীয়বার পরীক্ষা করতে সময়ক্ষেপণ হয় এবং বেড অকুপেশন (রোগী ভর্তি) থাকে।

এর আগে, গত সোমবার (৪ মে) সরকারি এক আদেশে চলমান ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। ওই আদেশে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খুলবে। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

শপিংমল বন্ধই থাকতে পারে

আপডেট সময় ০৫:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০