ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিওএ’র সাবেক কোষাধ্যক্ষ সামসুল ইসলাম আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক এবং সাবেক কোষাধ্যক্ষ জনাব এ এইচ এম সামসুল ইসলাম মন্ডল অদ্য মঙ্গলবার বাদ ফজর তাঁর কুড়িগ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১৯৯৬ সাল হতে অদ্যাবধি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক (এনসিডি) ছিলেন।

জনাব এ এইচ এম সামসুল ইসলাম মন্ডল তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, ইরাকে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব এবং সর্বশেষ ব্যুরো অফ ম্যান পাওয়ার বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মাননীয় সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এবং মাননীয় মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা বিওএ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে জনাব এ এইচ এম সামসুল ইসলাম মন্ডল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিওএ’র সাবেক কোষাধ্যক্ষ সামসুল ইসলাম আর নেই

আপডেট সময় ০৯:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০