ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুঃসাহসী সেরেনা!!

অাকাশ স্পোর্টস ডেস্ক:
অন্য কেউ বললে হয়তো কথাটা অবিশ্বাস্য মনে হতো। কিন্তু তিনি যে সেরেনা উইলিয়ামস! টেনিস কোর্টে বিস্ময় কম উপহার দেননি, তার মধ্যে সবচেয়ে বড় বোধ হয় গর্ভে সন্তান নিয়ে গ্র্যান্ড স্লাম জয়! এটা যিনি করতে পারেন, তাঁর পক্ষে সন্তান জন্ম দেওয়ার তিন মাসের মধ্যে আবার সেই গ্র্যান্ড স্লাম ধরে রাখার লড়াইয়ে নামা অসম্ভব কী! শুধু বলার জন্য বলা নয়, টেনিসের রানি এখন থেকেই রীতিমতো পরিকল্পনা করছেন, আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার।

৩৬ ছুঁই-ছুঁই সেরেনার সঙ্গে গত ডিসেম্বরে বাগদান হয় রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের। এ বছর জানুয়ারিতে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে সপ্তম শিরোপা জেতেন সেরেনা। নিজের করে নেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে পেছনে ফেলে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটিও। তারপর গত

এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের একটি ছবি দিয়ে জানান দেন, তিনি ২০ সপ্তাহের সন্তানসম্ভবা! তার মানে ওই অস্ট্রেলিয়ান ওপেনটা গর্ভে সন্তান নিয়েই জিতেছেন সেরেনা! পরে তাঁর ম্যানেজার কেলি বাস নোভাকও নিশ্চিত করেন, ‘সেরেনা মা হতে চলেছেন। এ কারণে চলতি বছর তাঁকে আর কোর্টে দেখা যাবে না। ২০১৮ সালে তিনি আবার টেনিসে ফিরবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুঃসাহসী সেরেনা!!

আপডেট সময় ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭