ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রিজার্ভ চুরির সব অর্থ মিলবে, কিন্তু…

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ’সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের পুরোটাই পাওয়া যাবে। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া সব টাকা পাওয়া যাবে। কিন্তু পুরো টাকা পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের তৎপড়তায় ইতিমধ্যে বেশকিছু টাকা ফেরত পেয়েছে। পুরো টাকা ফেরত আনতে সব ধরণের কার্যক্রম চালু আছে।’

গত বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট কোড হ্যাক করে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটেছিল। তবে ঘটনাটি জানাজানি হয় মার্চ মাসে। মার্চের ১৫ তারিখেই বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে।

জানা গেছে, চুরি যাওয়া সেই অর্থের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যায়। সেখান থেকে ওই টাকা একটি জুয়ার আসরে চলে যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ মিলিয়ন ডলার ফেরত এসেছে বাংলাদেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রিজার্ভ চুরির সব অর্থ মিলবে, কিন্তু…

আপডেট সময় ০১:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭