ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় প্যাথলজিস্টসহ আটজন আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসামে প্যাথলজিস্টসহ কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আটজন। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারে পাঁচজন, বরুড়ায় দুইজন এবং লাকসামে একজন প্যাথলজিস্ট রয়েছেন। প্যাথলজিস্ট রোগীদের নমুনা সংগ্রহ টিমের সদস্য ছিলেন। বরুড়ায় দুইজনের মধ্যে এর আগে আক্রান্ত থানার এস আই বিকাশের দাদী এবার আক্রান্ত হলেন। অন্যজন সিএনজি অটো রিকশার চালক।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, করোনায় মৃত সুকুমার চন্দ্র দে’র এক নাতি, দোকান কর্মচারী, ভাড়াটিয়া মহিলা,তার স্কুল পড়ুয়া মেয়ে ও মাছিমপুর গ্রামের একজন আক্রান্ত হয়েছে। দেবিদ্বারে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

উল্লেখ্য, রবিবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। তার মধ্যে ১৪ উপজেলার ৯২জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় প্যাথলজিস্টসহ আটজন আক্রান্ত

আপডেট সময় ০৬:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০