ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দাদীকে মেরে ফেলার হুমকি দিয়ে ১১ বছরের শিশু ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলা হয়েছে সদর থানায়। ধর্ষণের দায়ে অভিযুক্ত দুইজন হলেন সফর উদ্দিন শফি (৪৫) ও শহর আলি (৪৮)।

শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুটি (মামলা নং ৩ ও ৪) মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান। ধর্ষিতা শিশু তার দাদীর সাথে নিজ গ্রামের বাড়িতে বাসবাস করেন।

ধর্ষণের শিকার শিশুটি জানায়, প্রায় দুই মাস যাবৎ শফিউদ্দিন ও শহর আলী প্রায় আমাকে টাকা দিতে চাইতো এবং আমাকে নিয়ে পাশের নির্জন এক বাসায় নিয়ে ধর্ষণ করতো আর বলতো কাউকে কিছু বললে তোকে আর তোর দাদীকে মেরে ফেলবো।

মেয়েটির দাদী অভিযোগ করে বলেন, শহর আলী আমার বাড়ীতে প্রায় আসতো আর আমাকে প্রায় টাকা দিতে চাইতো আমি বলতাম তোর কাছ থেকে আমি টাকা নিবো কেন? পরে এই বিষয়টা জানাজানি হলে মেয়ের বাবা ওয়ার্ড কমিশনার সুলতান মেম্বারের কাছে নালিশ দিলে সে অভিযুক্ত ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার জন্য বলে। পরে শিশুটির বাবা গতকাল শুক্রবার সদর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান নয়া দিগন্তকে জানান, ধর্ষণের ঘটনায় শহর আলী ও শফর উদ্দিনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অভিযুক্তরা গ্রাম ছেড়ে পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দাদীকে মেরে ফেলার হুমকি দিয়ে ১১ বছরের শিশু ধর্ষণ

আপডেট সময় ০৯:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০