ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এনটিভির ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বেসরকারি টেলিভিশন এনটিভির কমপক্ষে ১৩ সংবাদকর্মী।

শনিবার রাত পর্যন্ত আক্রান্তের এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে দু’জন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ক্যামেরাম্যান ছয়জন ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি।

দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

মঙ্গলবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

করোনাভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ব্যবস্থা নিচ্ছে বাপেক্স

এনটিভির ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১২:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০