ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

চেন্নাই থেকে দেশে ফিরলেন আরও ১৬৭ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা শুরু হয়। এ ধারাবাহিকতায় আরও ১৬৭ বাংলাদেশি নাগরিককে চেন্নাই থেকে আজ দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

শনিবার ২টা ৫০ মিনিটে চেন্নাই থেকে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চেন্নাই থেকে তিন শিশুসহ ১৬৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজকের ফ্লাইটসহ চেন্নাই থেকে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা। এ নিয়ে মোট ১ হাজার ৩৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরাল ইউএস-বাংলা। এদের মধ্যে শিশু ছিল ২৩ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক। এদিকে করোনাভাইরাস ঠেকাতে ভারতের লকডাউন ব্যবস্থা তৃতীয় দফায় বাড়িয়ে আগামী ১৭ মে পর্যন্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেন্নাই থেকে দেশে ফিরলেন আরও ১৬৭ জন

আপডেট সময় ০৮:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০