ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ থানার ওসি তদন্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন।

শুক্রবার দিবাগত রাত ১১টায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যার দিকে ‘নিপসম’ থেকে ম্যাসেজে এই তথ্য দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে ঢাকায় ‘নিপসমে‘ পাঠানো হয়েছিল এই পুলিশ কর্মকর্তার সোয়াব। এরপর সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় তার করোনা পজেটিভ এসেছে। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখনও অফিসিয়ালি রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, আগে থেকেই তিনি সতর্ক ছিলেন। তারপরও পজেটিভ শোনার পর পরিবারের সঙ্গে বাসায়ই আছেন।

পুলিশ সুপার বলেন, ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি মুন্সীগঞ্জ সদর থানার যেই কক্ষে বসতেন সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কিভাবে সংক্রমণ হয়েছে তা এখনও জানা যায়নি। জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

একজনের কারণে যাতে অন্যজন সংক্রমিত না হন, সে লক্ষ্যে আগে থেকেই পুরো পুলিশ বাহিনীকে থাকা এবং অফিসের কাজ কর্ম নিরাপদ দূরত্বে করার পরামর্শ প্রদান করা হয়েছিল। সেভাবেই সর্তকতার সঙ্গে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ থানার ওসি তদন্ত

আপডেট সময় ০৯:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০