ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে করোনা সংক্রমিত ৮০০ জনের শরীরে লক্ষণ উপসর্গ নেই

আকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯-এ সংক্রমিতদের মধ্যে প্রায় আটশ জনের শরীরে কোনো লক্ষণ-উপসর্গ নেই। এদের কেউ কেউ নিজেদের বাসায় আর কেউ কেউ হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরার সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা একথা বলেন।

তিনি জানান, একদিনে আরও ৫৭১ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৩৮ জন। আর একইসময়ের মধ্যে আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে প্রায় আটশ জনেরই শরীরে কোনো লক্ষণ-উপসর্গ নেই। তাদের সবাই সুস্থ আছেন। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়। সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার।

তিনি আরও বলেন, ‘করোনার লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই আটশ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে করোনা সংক্রমিত ৮০০ জনের শরীরে লক্ষণ উপসর্গ নেই

আপডেট সময় ০৪:১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০