ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা: বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি ইতিমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এডিবির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন, ‘কোভিড-১৯ এর এই দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে। জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, সুরক্ষা ও সেবা সামগ্রী সরবরাহ, রোগ নির্ণয় ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দেশটি এই অর্থ কাজে লাগাতে পারবে।’

কোভিড নাইনটিন রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট নামে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ পরীক্ষার জন্য অবিলম্বে সরঞ্জাম কিনতে পারবে। চিকিৎসা খাতের কাঠামো উন্নত করতে পারবে এবং রোগ বিস্তারের ওপর নজর রাখা, তা ছড়ানো বন্ধে ব্যবস্থা গ্রহণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সাত শর্ত: যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দাবি

করোনা: বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি

আপডেট সময় ০৮:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০