ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ

আকাশ জাতীয় ডেস্ক:

৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদ না পাওয়াদের মধ্য থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দু’হাজার প্রার্থীকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার তাদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আইম নেছার উদ্দিন।

ফলাফল পিএসসি ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)-তে পাওয়া যাবে। তিনি জানান, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন ৮ হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য যথাযথ বিধি-বিধান অনুসরণ করে ২ হাজার জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

এই বিসিএসে উত্তীর্ণ এমবিবিএস/সমমানের ডিগ্রিধারী ৮ হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে সুপারিশ প্রদানের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে নন-ক্যাডার মেডিক্যাল অফিসার/সহকারী রেজিস্ট্রারের ৫৬৪টি পদে পিএসসির গত ১২ ফেব্রুয়ারির সুপারিশ বাতিল করা হয়েছে।

এসব দপ্তরে ৫৬৪টি নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী রেজিস্ট্রার পদে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নতুন চাহিদার ভিত্তিতে ৩৯তম বিসিএসের নন-ক্যাডার পদের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে পরবর্তীসময়ে যথাযথ বিধিবিধান অনুসরণ করে নতুন করে প্রার্থী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পিএসসি। ৩৯তম বিসিএস থেকে এর আগে ৪ হাজার ৭২১ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। করোনা সংক্রমণের মধ্যে সরকারি চিকিৎসক সংকটের কারণে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত চিকিৎসক নিয়োগের ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ

আপডেট সময় ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০