ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির তেল

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য পণ্যগুলো খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রয় করার কথা। কিন্তু এমন ন্যায্য মূল্যের টিসিবির বোতলজাত ২২৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয় মুদি দোকান থেকে।

বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েত বাজার মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম স্টোর নামে একটি মুদি দোকান থেকে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত টিসিবির পণ্য বিক্রির দায়ে মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সয়াবিন তেল উপজেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘আবুল কালাম স্টোর নামে ওই মুদি দোকানি খোলা বাজারে বিক্রির জন্য সরকারি প্রতিষ্ঠান টিসিবির সয়াবিন তেল নিজের মুদি দোকানে বিক্রি করছিলেন। ওই মুদি দোকান থেকে ২২৭ লিটার টিসিবির বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির দায়ে দোকানি আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সয়াবিন তেল উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির তেল

আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০