ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

আকাশ বিনোদন ডেস্ক:  

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান।

বুধবার (২৯ এপ্রিল) এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গুরুতর অসুস্থ অবস্থায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইরফান খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইরফানের সঙ্গে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও রয়েছেন। এর আগে আইসিউতে নিলে তার মৃত্যুর খবর রটে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে।

পিকুখ্যাত এ তারকা অভিনেতা দীর্ঘদিন কোলন ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সবশেষ তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছে ইরফান খানের মুখপাত্র।

গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।

বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

আপডেট সময় ১২:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০