ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় বিধবাকে ইয়াবা সেবন করিয়ে চার যুবক মিলে রাতভর ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার হোমনায় ইয়াবা সেবন করিয়ে এক বিধবা নারীকে (২৮) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারী গতকাল সোমবার থানায় মামলা করার পর পুলিশ চার ধর্ষককে গ্রেফতার করে।

মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়াও গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি আরও জানান, দেড় বছর আগে ওই নারীর স্বামী মারা গেছে। এক শিশুপুত্র নিয়ে তিনি বাবার বাড়ি হোমনার আলিপুর গ্রামে বসবাস করতেন। গত ২/৩ মাস ধরে ওই নারীকে রাস্তা-ঘাটে একা পেলে স্থানীয় রুবেল, শরিফ মিয়া, রিপন ও রফিক বিভিন্ন অশালীন কথাবার্তা এবং টাকার বিনিময়ে কুপ্রস্তাব দিত।

গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই নারী তার শিশু পুত্রের জন্য খাবার কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি আলীপুর স্টিল ব্রিজের পূর্ব পার্শ্বে রাস্তায় পৌঁছলে তাকে অভিযুক্তরা জোরপূর্বক একটি সিএনজিতে তুলে সজিব প্রঃ ডিজের বসত ঘরে নিয়ে যায়। সেখানে সজিব তার ঘরের ভেতর রুবেল, শরিফ মিয়া, রিপন ও রফিকদের কাছে ওই নারীকে রেখে ঘরের দরজার বাইরে সে পাহারা দেয়। ওই সময়ে যুবকরা তাকে জোরপূর্বক ইয়াবা সেবন করায়। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে চারজন রাতভর পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে।

পরের দিন সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে তাকে রামপুর জোড়া ব্রিজের ওপর ওরা রেখে যায়। বাড়ি ফিরে তিনি তার মাসহ প্রতিবেশীকে ঘটনাটি জানায়।

পুলিশের হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, ওই বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার ধর্ষককে গ্রেফতার করকে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় বিধবাকে ইয়াবা সেবন করিয়ে চার যুবক মিলে রাতভর ধর্ষণ

আপডেট সময় ০৯:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০