ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে রোববার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘মসজিদ বন্ধ না। আমরা বলেছিলাম, ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। ২ জন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০