ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হবিগঞ্জে চা-শ্রমিক শিশুর করোনায় মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত চা-শ্রমিক পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্ত হয়ে জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের আভাস তন্তবায় নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই দেশে প্রথম কোন শিশুর মৃত্যু।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ওইসব হাসপাতাল থেকে শিশুটি করোনা আক্রান্ত হতে পারে।

ডা. মোহন্ত বলেন, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয়, করোনা আক্রান্ত একটি শিশুকে সিলেটের পাঠানো হচ্ছে। সন্ধ্যার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই সে মারা যায়।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান জানান, শিশুটির মরদেহ সংক্রমণবিধি অনুযায়ী দাফনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

হবিগঞ্জে চা-শ্রমিক শিশুর করোনায় মৃত্যু

আপডেট সময় ০৬:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০