ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সঠিক চিকিৎসা পাচ্ছে না রোগীরা, ডাক্তারও দেখছে দায়সারাভাবে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে জনজীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। প্রতিটি মানুষের ভেতর বাসা বেঁধেছে মৃত্যু ভয়। আবহাওয়া পরিবর্তনের হওয়ায় বিভিন্ন রোগ বাসা বাঁধছে মানবদেহে। অথচ সামাজিক নিরাপদ দূরুত্বের কারণে রোগীরা হাসপাতালে যেমন সঠিক চিকিৎসা নিতে পারছেন না, ঠিক তেমনি করোনার ভয়ে ডাক্তাররাও রোগী দেখছেন দায়সারাভাবে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কয়েকজন রোগীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে দেখা যায়। তবে বহির্বিভাগে লম্বা লাইনের তেমন কোনো রোগী দেখা যায় নি। অথচ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে প্রতিনিয়ত হাজারের উপরের বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিয়েছে জেলার সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এখন যেন এক সুনসান নিরবতা। হাসপাতাল কম্পাউন্ডে নেই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ, নেই ক্লিনিকের দালাল, নেই রোগীর আত্মীয় স্বজনের জটলা, নেই নানান রোগে আক্রান্ত বহির্বিভাগের সামনে হাজার খানেক রোগীর লম্বা সিরিয়াল। মাঝে মধ্যে দেখা মেলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক দুইজন রোগী প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে ফিরছেন।

সদর উপজেলার দিঘী ইউনিয়নের সন্ধা রানী বলেন, প্রতি মাসে হাঁটু ও গ্যাস্ট্রিকের কারণে হাসপাতালে আসতে হয়। করোনার কারণে গত এক মাস হাসপাতালে আসি নাই। তবে হাঁটু ব্যথা বেড়ে যাওয়ার ফলে আজ আসছি। তবে ডাক্তাররা আগের মতো যত্ন না করে দেখেই ওষুধের নাম লিখে দিল।

আসমা নামে আরও এক নারী বলেন, আমার ছয় মাসের ছোট বাচ্চা নিয়া হাসপাতালে আসছি সকাল বেলা। ডাক্তার আসছে কিন্তু তারা রোগী দেখতে কেমন কেমন যেন করে। অনেক দূর থেকে রোগী দেখে ওষুধের নাম লিখে দিচ্ছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশেদ উল্লাহ বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগ খোলা এবং জরুরি বিভাগ ২৪ ঘণ্টাই খোলা থাকে। তবে করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকায় উপজেলাগুলো থেকে কোনো রোগী আসছে না হাসপাতালে। এছাড়া জরুরি বিভাগে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসকরা রোগী দেখছেন এবং রোস্টার অনুযায়ী চিকিৎসকদের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের কারণে যাতে কোনো চিকিৎসকের করোনা পজেটিভ হলে তাকে হোম কোয়ারেন্টিনে রেখে অন্য চিকিৎসক দিয়ে এই সেবা দেওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সঠিক চিকিৎসা পাচ্ছে না রোগীরা, ডাক্তারও দেখছে দায়সারাভাবে

আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০