ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

কুমিল্লায় ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে অর্থ দাবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের মোবাইল ফোন ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ল্যাপটপ বরাদ্দের নামে অর্থ দাবি করেছে একটি চক্র।

বিষয়টি অবগত হওয়ার পর শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কতামূলক স্ট্যাটাস দেয়া হয়। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সূত্র জানায়, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর ক্লোন করে শনিবার ভোর থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা প্রধানদের ল্যাপটপ বরাদ্দ দেয়ার কথা বলে টাকা দাবি করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ জানান, ল্যাপটপ বরাদ্দের কথা বলে ধামতি আলিয়া মাদরাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিনের কাছে নয় হাজার টাকা এবং ইউসুফপুর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আবু কাউছার সরকারের কাছে পাঁচ হাজার টাকা ইউএনও পরিচয়ে দাবি করে বিকাশের মাধ্যমে প্রেরণের জন্য বলে। প্রতারক চক্রের এ ধরনের কার্যক্রমের বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংঘবদ্ধ এ চক্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নম্বর ক্লোন করে এ ধরনের প্রতারণা করছে। সরকারি নম্বর ক্লোনের ঘটনায় দুপুরে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে সতর্কতা মূলক স্ট্যাটাস দেয়া হয়েছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের জোরালো ইঙ্গিত পাওয়ার দাবি

কুমিল্লায় ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে অর্থ দাবি

আপডেট সময় ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০