ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় জানালা ভেঙে পালিয়েছে করোনা রোগী

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম থেকে করোনাভাইরাস শনাক্ত রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে গেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম।

সূত্রে জানা যায়, শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি করোনা রোগী হিসেবে শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘরটি আইসোলেশন ঘোষণা করে বাড়িটি লকডাউন করেন। পরে শুক্রবার রাতে কোন এক সময় রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেই। এই ধরনের রোগী অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা দিলে ভালো হয়ে যায়। তবে এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তি সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জানালা ভেঙে পালিয়েছে করোনা রোগী

আপডেট সময় ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০