ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা যুদ্ধে জয়ী হতে অস্ত্র হতে পারে প্রযুক্তি: বিল গেটস

আকাশ আইসিটি ডেস্ক: 

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর সেরা ধনকুবের বিল গেটস করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বলেছেন, এই সময়ের অর্থনৈতিক যে মন্দা চলছে তা কী করে কাটিয়ে ওঠা যায়।

সম্প্রতি বিল গেটস তার পার্সোনাল একটি ব্লগে বলেছেন, করোনাভাইরাস রীতিমতো একটি যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে চাই সঠিক পরিকল্পনা। বিল গেটস এজন্য কিছু কৌশল ও নীতির কথা বলেছেন। তার মতে, করোনাভাইরাসের সংক্রমণে ঠেকাতে হলে এই মুহূর্তে করোনা পরীক্ষায় চাই ইনোভেশন। তথ্যপ্রযুক্তিতে কাজে লাগিয়ে করোনার পরীক্ষা করতে হবে। আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দিতে হবে। একই সঙ্গে ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। এসবের জন্য চাই সঠিক নীতি নির্ধারণ।

করোনাভাইরাসের সংক্রমণকে তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমান কমেছে কারণ মানুষ প্রযুক্তির ব্যবহার করেছে। সে সময় রাডার, টর্পোডে, কোড-ব্রেকিংসহ প্রযুক্তিগত ইত্থান হয়েছিল। আমাদের যদি করোনার সঙ্গে লড়তে হয় তবে, কঠিন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

বিল গেটস জানান, ভ্যাকসিন আবিষ্কারের মধ্যে দিয়েই করোনা যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।

এদিকে বিল গেটসের ফাইন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্রে সাতটি ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপনের। এছাড়াও বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস করোনাভাইরাস প্রতিরোধ খরচের জন্য ৮০০ কোটি টাকা দান করার ঘোষণা দিয়েছেন। এই টাকা করোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য ব্যয় হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনা যুদ্ধে জয়ী হতে অস্ত্র হতে পারে প্রযুক্তি: বিল গেটস

আপডেট সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০