ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেম ভেঙে যাওয়ার ঝাড়ফুঁক করায় কবিরাজকে খুন, গ্রেফতার ৬

আকাশ জাতীয় ডেস্ক:

প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করায় কবিরাজ সায়ের মোহাম্মদ সাগরকে হত্যা করা হয়। এ খুনের সাথে গ্রেফতার হওয়া ছয় জন র‌্যাবকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মহিউদ্দীন (২২), মো. রাব্বী (২০), মো. কাইয়ুম (২০), মো. ইরফান (২০), নাইমুল হক সাকিব (১৯) ও আবদুল করিম রিফাত (২১)।

শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার হওয়া মহিউদ্দিনের সাথে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই মেয়ের পরিবার তাদের এ প্রেম মেনে নেয়নি। তাই কবিরাজ সাগরের কাছে গিয়ে এ প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করে ওই মেয়ের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিন ও তার সহযোগীরা কবিরাজ সাগরকে খুনের পরিকল্পনা করে। গত ১৯ এপ্রিল সাগরকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। একটি ক্ললেস মামলা হিসেবে এর তদন্ত শুরু করে র‌্যাব। পরে মহিউদ্দিনসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেম ভেঙে যাওয়ার ঝাড়ফুঁক করায় কবিরাজকে খুন, গ্রেফতার ৬

আপডেট সময় ১০:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০