ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় গৃহশিক্ষকসহ করোনায় আক্রান্ত আরও ৫ জন

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় গৃহশিক্ষকসহ নতুন করে আরও পাঁচ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।

শুক্রবার কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুইজন, তিতাস, দেবিদ্বার ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ হাজার ১০৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৭৭ জনের।

মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজমুল আলম জানান, উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ও উত্তর রামচন্দ্রপুরের দুই জন পুরুষ আক্রান্ত হয়েছেন।

এদিকে, কুমিল্লার তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামের ৩০ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন। এছাড়া মনোহরগঞ্জের মৈশাতুয়া গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। দেবিদ্বারে বাগুর গ্রামের করোনায় মৃত শাহাজালাল মেম্বারের বাড়ির গৃহশিক্ষকও করোনায় আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় গৃহশিক্ষকসহ করোনায় আক্রান্ত আরও ৫ জন

আপডেট সময় ০৮:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০