ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

গাজীপুরে চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নমুনায় তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের এক চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনা নমুনা সংগ্রহকারী দুজন ল্যাব. টেকনিশিয়ানের করোনা সংক্রমণ রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার পর্যন্ত গাজীপুরে চিকিৎসক ও নার্সসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ওই চিকিৎসক জানান, তিনি শহীদ তাজদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এনেসথেসিয়া বিভাগে অনারারি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন হাসপাতাল ইনডোর মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৪ এপ্রিল তার এক সহকর্মীর সঙ্গে বেসরকারি ওই হাসপাতালে অপারেশন করার সময় আবাসিক চিকিৎসক উপর্যুপরি হাঁচি ও কাশি দিতে থাকেন। তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেন তার সহকর্মী।

পরে ১৮ এপ্রিল করোনা পরীক্ষা করার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হলে ২০ এপ্রিল তার দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন জানান, সেদিন তার সংস্পর্শে যারা ছিলেন, তাদের স্যাম্পল নেয়া হয়েছে। আর বেসরকারি ওই হাসপাতালটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

গাজীপুরে চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০