ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামপুরায় ‘মানবতার’ বাজার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার অসহায় মানুষ যাতে নিত্যপণ্য কিনতে পারে সে জন্য ‘মানবতার বাজার’ খুলে বসেছিল ‘স্বাবলম্বী নারী’ সংগঠন।

মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে রামপুরা উলুন রোডে বসেছিল এই বাজার। তবে এখানে বাজার করতে লাগেনি কোনো টাকা। সংগঠনটির ক্ষুদ্র এই আয়োজন এলাকার সবার নজর কেড়েছে। রমজানের প্রথম সপ্তাহে এই বাজার আবার বসবে বলে জানান উদ্যোতারা।

সরেজমিন গিয়ে দেখা যায়, রামপুরা উলুন বাজারের পাশের একটি গলিতে ভ্যানগাড়ির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম পণ্য। এর মধ্যে আছে চাল, মুড়ি, চিড়া, চিচিঙ্গা, করলা, ঢেঁড়স, বেগুন, চালকুমড়া, মিষ্টিকুমড়া, আলুসহ নানা সবজি।

সামাজিক দূরত্ব মেনে একে একে সেখানে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ। যার যা প্রয়োজন তা নিয়ে যাচ্ছেন। তবে বিনিময়ে দিতে হচ্ছে না কোনো টাকা।

মানবতার বাজার থেকে পণ্য নেয়া এক ব্যক্তি দৈনিক আকাশকে বলেন, এমন একটি উদ্যোগ প্রশংসনীয়। আমাদের মতো কিছু লোক আছে বর্তমানে বেকার। কিন্তু কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে পারি না; এমন অনেকেই এখান থেকে বাজার নিয়েছে।

জানতে চাইলে এক দিনমজুর বলেন, আজকে এখান থেকে যে বাজার নিয়েছি তা দিয়ে আমার চারদিন চলে যাবে। আমরা চাই এমন উদ্যোগ সবাই যাতে নেয়।

স্বাবলম্বী নারী সংগঠনের সভানেত্রী আকলিমা হক আঁখি বলেন, করোনার মহামারীতে অনেকের ঘরে খাদ্যসামগ্রী নেই। লজ্জায় কারো কাছে সহায়তাও চাচ্ছে না। তাই মানবিক দিক বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামপুরায় ‘মানবতার’ বাজার

আপডেট সময় ০৭:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০