ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে চাল বিক্রি, আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

ন্যায্যমূল্যের সরকারি চাল গোপনে বিক্রি করার সময় এক ডিলারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সরোয়ার জামান বাবুল, তার দুই কর্মচারী কবির ও খোকন। এসময় তাদের কাছ থেকে ১২০ কেজি চাল জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলা আজাদী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাবুল আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, ন্যায্যমূল্যের সরকারি চাল গোপনে বিক্রি হচ্ছে এ তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন অভিযান চালায়। অভিযানে ১২০ কেজি চালসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা যায়, ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রি করার কথা থাকলেও ডিলার বাবুল চার বস্তা চাল বাড়তি দামে অন্যত্র বিক্রি করছিলেন।

নোয়াখালীর হাতিয়ার এক রিকশাচালক চার বস্তা চাল ডিলারের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে তাদের গ্রেফতার করে প্রশাসন। গ্রেফতার হওয়া ডিলার বাবুল ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে চাল বিক্রি, আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৫:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০