ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক কারখানায় পিয়াজ মজুদ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা দুর্যোগের মধ্যে রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী সাড়ে ৬ মে. টন পিয়াজ মজুদ রাখায় মুন্সীগঞ্জে একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলার সিরাজদিখান টেঙ্গুরিয়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।

এ সময় কারখানার মালিক রুহুল আমিনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি টেঙ্গুরিয়া পাড়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। পিয়াজগুলো ক্রোক করে কারখানায় তালা ঝুলিয়ে দেয় প্রশাসন। পিয়াজগুলো পুলিশের হেফাজতে, চাবি সিরাজদিখান থানা ওসিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ পিয়াজ নিলামে বিক্রি করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট জানান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশফিকুন নাহার আরো জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে গার্মেন্টসের ভিতরে প্রায় সাড়ে ৬ মে. টন পিয়াজ মজুদ অবস্থায় পাই। গার্মেন্টস মালিক রুহুল আমিনকে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ (ক) ১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করি। মালামাল ক্রোক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পোশাক কারখানায় পিয়াজ মজুদ

আপডেট সময় ১০:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০