ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা ছেড়েছেন ২৯০ অস্ট্রেলিয়ান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ২৯০ জনের একটি দল দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে গেছেন।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, ২৯০ জন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ায় ফিরতে সাহায্য করে। আজ সন্ধ্যায় তারা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বাংলাদেশ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ানদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার।

এসব অস্ট্রেলিয়ানকে দেশের উদ্দেশে পাঠাতে পেরে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসমারিক বিমান মন্ত্রণালয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো ও বিমানবন্দরে কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

বার্তায় হাইকমিশনার বলেন, ‘এদের সবার সাহায্য ছাড়া এই ফ্লাইটি সম্ভব হত না।’

বার্তায় আরও জানানো হয়, করোনাবাইরাসে কারণে অস্ট্রেলিয়ার সরকার বিভিন্ন দেশ থেকে দশ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে নিতে সাহায্য করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা ছেড়েছেন ২৯০ অস্ট্রেলিয়ান

আপডেট সময় ১০:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০