ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যারেড মাঠে বসছে চকবাজারের কাঁচাবাজার

আকাশ জাতীয় ডেস্ক: 

সংবাদ প্রকাশের পর করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চকবাজারের কাঁচাবাজার প্যারেড মাঠে বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের অনুমতির প্রেক্ষিতে প্যারেড মাঠে বাজার বসানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ মো. মোজাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ প্যারেড মাঠে কাঁচাবাজার বসানোর দাবি জানানোর পর সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে ব্যবসায়ীরা চাইলে প্যারেড মাঠে বাজার বসাতে পারবেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, যেহেতু কলেজ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে ব্যবসায়ীরা চাইলে কাল থেকে প্যারেড মাঠে বাজার বসাতে পারবেন। আমরা তাদের সহযোগিতা করবো। যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম  বলেন,  চকবাজার কাঁচাবাজার মাঠে সরানো হয়নি-এমন সংবাদ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আমরা কাঁচাবাজার প্যারেড মাঠে বসানোর জন্য অনুমতি চাইলে তারা অনুমতি দেন। কাল থেকে চকবাজার কাঁচাবাজার প্যারেড মাঠে বসবে, আমরাও এ কাজে তাদের সহযোগিতা করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্যারেড মাঠে বসছে চকবাজারের কাঁচাবাজার

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০