ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় জ্বর-শ্বাসকষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে দুলাল ভূইয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

দুলাল উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবির কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানা, দুলাল লেখাপড়ার পাশাপাশি দেবিদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র দোকানে ব্যবসায় সহযোগিতা করতো।

দীর্ঘদিন ধরে সে অ্যাজমা রোগে ভুগছিল। কিছুদিন ধরে তার জ্বর ও সর্দিও দেখা দেয় বলে তার পরিবারের লোকজন জানান। মঙ্গলবার সন্ধ্যার দিকে দুলালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। করোনার নানা লক্ষণ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে ওই কলেজছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জ্বর-শ্বাসকষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০