ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা যাওয়া শ্রমিক লীগ নেতার স্ত্রী-কন্যাও আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান প্রধানের স্ত্রী ও মেয়েও করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। ১১ এপ্রিল (শনিবার) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৩ এপ্রিল (সোমবার) আইইডিসিআর থেকে তাদের পজিটিভ নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিবদার বাড়ি পুল এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি মৃত মজিবুর রহমান প্রধানের স্ত্রী জাহানারা বেগম (৪৮) এবং তাদের মেয়ে লাভলী আক্তার (৩০)। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মজিবুর রহমান প্রধান জ্বর কাশি ও গলা ব্যথা নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল (বুধবার) মারা যান। এরপর তার স্ত্রী ও মেয়েরও জ্বর, কাশি, গলা ব্যথা দেখা দিলে ১১ এপ্রিল তাদেরও নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৩ এপ্রিল রিপোর্ট আসলে তাদের পজিটিভ নিশ্চিত হওয়া যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃত মজিবুর রহমানের বাড়িতে ৩০ পরিবার ভাড়ায় বসবাস করে। বর্তমানে সকলকেই লকডাউনে রাখা হয়েছে। তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনেরই করোনা পজিটিভ আসছে। আমরা বাড়িটি লকডাউন করে দিয়েছি। সেই সাথে তাদেরকে জানানো হয়েছে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, মজিবুর রহমান মারা যাওয়ার পর তার পরিবারের অন্যরাও আক্রান্ত, এমন সন্দেহ পোষণ করেছিলেন তারই ছেলে জালকুড়ি ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন। তিনি দাবি করেছেন নিজেসহ তার পরিবারের ৭জন অসুস্থ। ধারণা করছেন তারা করোনা আক্রান্ত। বাবার মৃত্যুর পর রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

তার দাবি চিকিৎসা পাচ্ছেন না তারা। অসুস্থতা নিয়েই অবরূদ্ধ অবস্থায় রয়েছেন। হটলাইনে যোগাযোগ করেও কোনো রকম সাহায্য পাচ্ছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন। ফলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাহায্যের আকুতি জানিয়েছেন এই তরুণ। একই সাথে তিনি তার ফেসবুকে লিখেছেন, যদি কেউ সাহায্য না-ই করতে পারেন, তাহলে যেন মৃত্যুর পর তাদেরকে নিজেদের কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা যাওয়া শ্রমিক লীগ নেতার স্ত্রী-কন্যাও আক্রান্ত

আপডেট সময় ০৩:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০